September 29, 2026, 2:42 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে দুবাইয়ে গেছে ইসির প্রতিনিধি দল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দুবাইয়ে গেছে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা ছেড়েছে নির্বাচন কমিশনের ২টি টেকনিক্যাল টিম। ১২ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সি এক্সেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্প (২য় পর্যায়) আইটি পরিচালক স্কোয়াড্রন লিডার সাদ ওয়ায়েজ তানভীর। আগামী ১ জুন ভোটার নিবন্ধন প্রক্রিয়ার প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা শেষে উভয় দলের দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার প্রকল্পটির কমিউনিকেশন শাখার উপ- প্রকল্প পরিচালক শাহরিয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বরে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করেন। কিন্তু এরপর করোনা মহামারির কারণে সেই উদ্যোগ খুব বেশি দূর আগাতে পারেনি। পরে বর্তমান কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান কমিশন এ কাজে গতি আনার চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম শুরু  হবে। দেশটির দুবাই ও আবুধাবি শহরে দুই ভাগে ভাগ হয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে নির্বাচন কমিশনের এ বিশেষ প্রতিনিধি দল। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট, উপজেলা নির্বাচন অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিস সহকারী, কাম কম্পিউটার অপারেটর এবং আইডিইএ প্রকল্প ২য় পর্যায়ের নেটওয়ার্ক কনসালটেন্ট, সহকারী প্রোগ্রামার ও ডাটা এন্ট্রি অপারেটরদের সমন্বয়ে এই টিম ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পাদন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেকনিক্যাল টিমের সদস্যরা সেখানে যন্ত্রপাতি স্থাপন, তথ্য সংগ্রহ এবং দায়িত্ব পালনরতদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে প্রবাসে নিবন্ধনের পর আবেদনগুলো দেশে আবার যাচাই-বাছাই করা হবে। অনুমোদিত আবেদনকারীদের প্রবাসেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

এছাড়া আগামী ২৬ মে প্রশাসনিক টিমের আরও ৬ সদস্য দেশটিতে যাবেন। এ টিমের নেতৃত্বে থাকবেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর। এছাড়া এ টিমে প্রকল্প পরিচালক (আইডিএ প্রকল্প-২) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম ছাড়াও সিস্টেম ম্যানেজার, সহকারী পরিচালক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি রয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page