October 13, 2026, 11:12 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরান খানের বাসভবনে অভিযানে খালি হাতে ফিরলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে তল্লাশির জন্য গিয়েছিল পাঞ্জাব পুলিশের একটি দল। তবে এই দলটি খালি হাতে ফিরেছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মূখ্য নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান এই তথ্য জানিয়েছেন।

ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘আমার বিশ্বাস তারা বুঝেছে, এখানে (ইমরান খানের বাসায়) কিছুই নেই। অভিযানে তারা কেবল পানি ও বিস্কুট পেয়েছে।’

ইমরান খানের নিরাপত্তায় নিয়োজিত এই কর্মকর্তা পাকিস্তানের জনগণের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের সামনে বাড়ির দরজা খুলে দিয়েছিলাম। এখন আপনারা তাদের জিজ্ঞাসা করুন, তারা কী পেয়েছে।’

উল্লেখ্য, পাঞ্জাব সরকার গত বুধবার থেকে অভিযোগ করছিল, ইমরান খানের বাসায় ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী লুকিয়ে আছে।

এদিকে এক টুইট বার্তায় পিটিআই বলেছে, যারা গ্রেফতারি পরোয়ানা নিয়ে পার্টির চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনে গিয়েছিলেন তারা সম্পূর্ণ সন্তুষ্ট।

‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি, তাই তাদের পূর্ণ সহযোগিতা করা হয়েছে’ টুইটে বলা হয়।   সূত্র: ডন

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page