October 13, 2026, 10:22 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বেশিরভাগ ইসরাইলি মনে করে গাজা যুদ্ধে ইসরাইল হেরে গেছে !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক জনমত জরিপে দেখা গেছে, অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের বেশিরভাগ নাগরিক মনে করেন গাজার সাম্প্রতিক ৫ দিনের যুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে পরিপূর্ণভাবে হেরে গেছে তেলআবিবের শাসকগোষ্ঠী! ইসরাইলি দৈনিক হারেৎজ-এর এক প্রবন্ধে দৈনিক মা’রিভ-এ প্রকাশিত ওই জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে।

ওই প্রবন্ধে বলা হয়েছে, সব সংগ্রামী ফিলিস্তিনি আন্দোলন ও দলই ইহুদিবাদী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস বা বিলুপ্তি চায়। অপেক্ষাকৃত বেশি সামরিক শক্তি ও অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও ৫ দিনের এই যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় বা প্রাধান্য  ফুটে উঠেছে। আর এ বিষয়টি বোঝা যায় যুদ্ধ বিরতি মেনে নিতে ইসরাইলের বাধ্য হওয়া থেকেই। কারণ ইসরাইল ফিলিস্তিনিদের প্রতিরোধ থামানোর ক্ষমতা রাখলে কখনও যুদ্ধ-বিরতি মেনে নিত না!  বিলাসী ও আরামপ্রিয় ইসরাইলিরা ফিলিস্তিনিদের মত ত্যাগ স্বীকারে রাজি নয় বলে ভবিষ্যৎ যে কোনো সংঘাতে ইসরাইলের পরাজয় অনিবার্য বলে প্রবন্ধে মন্তব্য করা হয়েছে।

ইসরাইলি দৈনিক মারিভ-এ বলা হয়েছে শতকরা ৫৫ দশমিক ৭ শতাংশ ইহুদিবাদী মনে করেন ইসরাইলি সেনারা গাজার সাম্প্রতিক যুদ্ধে কোনো সাফল্য বা বিজয় অর্জনে সক্ষম হয়নি এবং শক্তিশালী প্রতিরোধ সংগ্রাম এখনও টিকে আছে।  অবশ্য জরিপে অংশগ্রহণকারী ৩২ দশমিক এক শতাংশ ইসরাইলি মনে করে ইসরাইলি সেনারা এই যুদ্ধে বিজয় অর্জন করেছে।

ইহুদিবাদী ইসরাইল যে ঘরে-বাইরে নানা সংকটে জর্জরিত তা এখন কেবল প্রতিরোধ আন্দোলনের দাবি নয়, ইসরাইলি সংবাদ মাধ্যমগুলোও তা স্বীকার করছে। ঘরোয়া রাজনৈতিক সংকট থেকে ইসরাইলিদের দৃষ্টি অন্য দিকে ফেরাতে নেতানিয়াহু গাজার ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে জিহাদ আন্দোলনের শর্ত মেনে যুদ্ধ বিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা স্পষ্ট ইসরাইলের চূড়ান্ত পতন ক্রমেই ঘনিয়ে আসছে এবং তা অসাধারণ গতিতেই এগিয়ে আসছে।   আসলে বর্ণবাদী ও অবৈধ কোনো অস্তিত্বকে বলদর্পিতা বা গায়ের জোরে কোনো এক জাতির ওপর সুদীর্ঘকাল ধরে চাপিয়ে রাখা যায় না।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page