April 15, 2026, 12:46 pm
শিরোনামঃ
জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি : প্রধানমন্ত্রী অনলাইন ক্লাস চাই না কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা পাঁচ লাখ সরকারি চাকরির প্রস্তুতি ; শূন্যপদের তথ্য চাইল মন্ত্রণালয় খাগড়াছড়িযে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১ জন আটক পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে : মোসাদ প্রধান মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে কয়েক ডজন রাষ্ট্রে বিভক্ত করতে চায় পশ্চিমারা : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব তার দেশের বিভিন্ন উপজাতি ও গোত্রের মধ্যে বিভেদ ছড়িয়ে দিয়ে রাশিয়াকে কয়েক ডজন আলাদা রাষ্ট্রে বিভক্ত করে ফেলতে চায়।

তিনি শুক্রবার ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার ‘কাউন্সিল অন ইন্টারএথনিক রিলেশন্সে’ দেয়া এক ভাষণে এ অভিযোগ করেন। পুতিন বলেন, “তারা বলছে, রাশিয়াকে বহু ডজন রাষ্ট্রে বিভক্ত করে ফেলতে হবে।”

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তখন এসব কথা বললেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে তত বেশি এদেশের মানুষের ঐক্য ও সংহতি জোরদরার হবে। তিনি বলেন, রাশিয়ার শত্রুরা বিভিন্ন এজেন্ট ও প্রান্তিক মানুষদের ব্যবহার করে এদেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমাদের চিরকালের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষরা দেশের অভ্যন্তরে তাদের এজেন্টদের ব্যবহার করছে, সেইসাথে বিভিন্ন ধরনের এজেন্ট ও প্রান্তিক ব্যক্তিদের নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের দেশকে ভিতর থেকে দোলা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ভ্লাদিমির পুতিন বলেন, “আমাদের মনে রাখতে হবে শত্রুদের এজেন্টরা তৎপর রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রতিপক্ষ শক্তিগুলো এজেন্টদের ব্যবহার করা অব্যাহত রাখবে।”

‘রাশিয়ার শত্রুরা’ কয়েক শতাব্দি ধরে এ কাজ করে আসছে বলে দাবি করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, তারা এখনও এ কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আর আমরাও আমাদের কাজ করে যাব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page