October 13, 2026, 7:38 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্স (এলএএনপিএসি) শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনদিনের সফর শেষে রোববার দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান।

এই ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক কনফারেন্সে ৩০টি দেশের সেনাবাহিনী প্রধানগণ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ‘মহাকাশ হুমকি মোকাবিলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ  মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এলএএনপিএসি কনফারেন্স যোগদানের পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সাক্ষাৎকালে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page