April 25, 2026, 11:28 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকার মন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

৯৬ শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করলো তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এজিয়ান প্রদেশ থেকে আলাদা ঘটনায় ৯৬ জন উদ্বাস্তু ও অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক । এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানায় দেশটির কোস্টগার্ড।

বিবৃতিতে তারা জানায়, গ্রিক বাহিনীর তাড়া খেয়ে মুগলার ডাটকা জেলার কাছে চলে আসা দুটি লাইফবোটে থাকা ৫০ শরণার্থী এবং অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দালামান জেলার উপকূল থেকে আরও উদ্ধার করা হয়েছে ৪৬ জন শরণার্থীকে। উদ্ধারের পর অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন ব্যবস্থাপনা অধিদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

শরণার্থীদের এভাবে ঠেলে দেওয়ায় তুরস্কসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গ্রিস সরকারের কঠোর সমালোচনা করে আসছে। তারা বলছে, এসব ঘটনা নারী ও শিশুসহ অসহায় অভিবাসীদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এসব আরচণ মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

গৃহযুদ্ধ ও অর্থনৈতিক মন্দার কারণে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক অবৈধপথে ইউরোপে ঢুকতে চাইছেন। তাদের এই যাত্রায় ট্রানজিট পয়েন্ট হিসেবে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ। সূত্র: টিআরটি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page