August 3, 2026, 2:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই : তথ্যমন্ত্রী দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা চুয়াডাঙ্গায় স্বামীর বাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেন স্ত্রী পাবনায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত ইসরায়েল শান্তি চায় না : তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ইরানের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা
এইমাত্রপাওয়াঃ

ভিসা নীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে আওয়ামী লীগ-বিএনপি-জাপা নেতাদের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিসা নীতি নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় তার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন নেতা।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় প্রায় দুইটার দিকে। বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশগ্রহণের কথা জানান।

বৈঠকসূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের দুই নেতা, বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় পার্টি নেতাদের মধ্যে দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে মার্কিন সরকারের ঘোষণা করা ভিসানীতি সম্পর্কে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছে। তিন দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়েও আওয়ামী লীগ-বিএনপি নেতারা কথা বলেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচন যেন ফেয়ার হয় সে কারণেই তারা ভিসানীতি ঘোষণা করেছে। এ ব্যাপারে আমাদের দলও একমত। আমরা বলেছি, মার্কিন সরকার যে ভিসানীতি ঘোষণা করেছে তাতে আমাদের কোনো আপত্তি নেই।’

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page