July 30, 2026, 11:32 am
শিরোনামঃ
ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুর সিটি নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আজমত উল্লা বললেন ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। বলেন, আমি পরাজয় মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে তা বিবেচনা করা হবে।

নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী বলেন, আমি পরাজয় মেনে নিয়েছি। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি ভোটের রায় মেনে নিয়েছি।

শুক্রবার সকালে টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরাজয়ের কারণ পর্যালোচনা করবেন জানিয়ে আজমত উল্লা বলেন, ইভিএমে কিছু ত্রুটি ছিল। অনেকেই ভোট দিতে পারেননি। পরাজয়ের পেছনে কি কি কারণ ছিল তা পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

আজকের বাংলা তারিখ



Our Like Page