April 17, 2026, 5:41 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই বিষয়ে তিনি চরমভাবে নেতিবাচক মনোভাব পোষণ করেন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো ঘোষণা করেছেন যে, তার দেশে এরইমধ্যে রুশ পরমাণু অস্ত্র মোতায়েন করা শুরু হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

লুকাশেনকো বলেন, কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করার পর এই অস্ত্রের নিরাপত্তা নিয়ে রাশিয়ার দুশ্চিন্তার দরকার নেই, কারণ বেলারুশের বাস্তববাদী জনগণ নিজেরাই এই অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে।
এদিকে, প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়ার পর আমেরিকায় রাশিয়ার দূতাবাস বলেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

রাশিয়ার দূতাবাস তাদের বিবৃতিতে আরো বলেছে, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার পৃষ্ঠপোষকতায় বৃহত্তর হাইব্রিড যুদ্ধের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তাই করার সার্বভৌম অধিকার রাশিয়ার রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অস্ত্রের নিয়ন্ত্রণ এবং তা ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুটোই রাশিয়ার হাতে রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page