October 13, 2026, 1:08 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধের সূচনা করা ন্যাটো জোটের মারাত্মক ভুল : হেনরি কিসিঞ্জার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, ন্যাটো জোটের মারাত্মক ভুলের কারণেই আজকে ইউক্রেন সংঘাতের সৃষ্টি হয়েছে। তিনি বললেন, ২০০৮ সালে যখন ইউক্রেন প্রথম ন্যাটো জোটে যোগ দেয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন থেকেই সংকটের শুরু।

মার্কিন সাবেক এই ঝানু কূটনীতিক বলেন, “ইউক্রেনের ন্যাটো জোটে যোগ দেয়ার বিরুদ্ধে আমি বিরোধিতা করেছিলাম এবং আমি তখন একাকী বেশ বাজে অবস্থার মধ্যে পড়েছিলাম। পরে যখন আমি ইউক্রেনকে জোটে সদস্য হিসেবে গ্রহণের কথা বলছি তখনো আমি একা।”

হেনরি কিসিঞ্জারের বয়স ১০০ বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে তিনি রেকর্ডকৃত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ন্যাটো জোটের ভুলে সৃষ্ট সংঘাতে রাশিয়া যে ধরনের জবাব দিচ্ছে তাও বেশ অদ্ভুত। হেনরি কিসিঞ্জার বলেন, রাশিয়ার অভিযান প্রতিরোধ করার জন্য আমেরিকা যে ভূমিকা নিয়েছে সেটি সম্পূর্ণ সঠিক।
হেনরি কিসিঞ্জার বলেন, আমেরিকা অস্ত্র সরবরাহ করার কারণে ইউক্রেন ইউরোপে শ্রেষ্ঠ অস্ত্রধারী দেশে পরিণত হয়েছে এবং দেশটিকে এখন ন্যাটো জোটের সদস্য করা উচিত। ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য করা ছাড়া ইউরোপে শান্তি আসবে না বলেও মন্তব্য করেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

২০০৮ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ঘোষণা করেছিল যে, ইউক্রেনকে এই জোটের সদস্য করা হবে কিন্তু কখন তা করা হবে সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সময় দেয়া হয়নি। তবে প্রথম থেকেই রাশিয়া ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করে আসছিল। গত বছর রাশিয়া যে সামরিক অভিযান শুরু করেছে তার অন্যতম প্রধান কারণ এটি।#

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page