July 13, 2026, 2:45 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার হুমকি দাতাদেরকে এ মাটি থেকে বিতাড়িত করবো — এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিরোধী দল থেকে ছিটকে পড়া নেতারা এখন চোখে শরীষার ফুল দেখছেন। শেখ হাসিনার উন্নয়ন তাদের আর সহ্য হচ্ছেনা। তাই তারা এখন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিতে শুরু করেছে। ঐসব হুমকিদাতা দলের কোন নেতা কেউ আর ছাড় দেওয়া হবেনা।

তিনি আরো বলেন, মহেশপুরের মাটিতে আর কাউকে আগুন সন্ত্রাস করতে দেওয়া হবেনা। আমরা সকলেই ঐসব সন্ত্রাসীদের প্রতিহত করবো। যারা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে আমরা সকলে মিলে তাদেরকে এ বাংলার মাটি থেকে বিতাড়িত করবো।

শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী থেকে সীমান্ত বর্তী লেবুতলা হয়ে মাঠিলা গ্রামের পিচ করণ রাস্তার কাজের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়ার আকাশের সভাপতিত্বে রাস্তার কাজের উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নাটিমা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক মহিউদ্দীন ওরফে মহি মেম্বার ও প্রভাষক মুকুল গাজি।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page