April 17, 2026, 11:27 am
শিরোনামঃ
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

সিঙ্গাপুরে ডিভোর্স চাওয়ায় স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢাললেন স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিক্ত হয়ে উঠেছিল সম্পর্ক। কঠিন হয়ে উঠছিল একসঙ্গে ঘর করা। ফলে বিচ্ছেদ চেয়েছিলেন স্বামী। তাতেই রাগে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ওই যুবক ১৬ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে এ ঘটনার মামলায় ওই তরুণীকে ৮ মাসের জেল দেন আদালত। সিঙ্গাপুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

২০১৯ সালে ২৯ বছরের রাহিমা নিসভার সঙ্গে বিয়ে হয়েছিল ২৪ বছরের শামির আহমেদ সাফুয়ানের। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়।

শামিরের দাবি, ২০২২-এর ডিসেম্বরেই স্ত্রীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচ্ছেদের কথা ভাবেন তিনি। এর মধ্যে গত জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন রাহিমা। এরপর থেকে বাপের বাড়িতেই ছিলেন। গত ১৯ মার্চ সেখানে গিয়ে বিচ্ছেদের ইচ্ছে প্রকাশ করেন শামির। সেই সময় কোনো প্রতিক্রিয়া না দিলেও স্বামীর উপর ক্ষেপে যান রাহিমা। রাগে ফুঁসে বদলার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ২২ মার্চ একটি বড় ফ্লাস্কে ফুটন্ত গরম পানি ভরে শামিরের বাড়ির সামনে সামনে অপেক্ষা করছিলেন রাহিমা। সকালে স্বামী সিঁড়ি বেয়ে বাইরে আসতেই তাকে লক্ষ্য করে গরম পানি ছুঁড়ে দেন স্ত্রী। মুখ ঘুরিয়ে নিলেও ফুটন্ত পানি ছিটকে পড়ে শামিরের পিঠে। গরুতর জখম হন তিনি। সেসময় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

অন্যদিকে, আত্মগোপনে যান স্ত্রী রাহিমা। এ ঘটনায় যুবকের অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা ওঠে। আর তাতেই গত মঙ্গলবার ওই তরুণীকে ৮ মাসের জেল দেয় সিঙ্গাপুরের আদলত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page