October 12, 2026, 8:32 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইমরানকে ‘মাইনাস করতে’ মাঠে পিটিআইয়ের দলত্যাগী নেতারা!

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে ‘মাইনাস’ বা সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা। আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

গত ৯ মে ইমরানকে গ্রেপ্তার ও এর পরবর্তী সহিংসতার (সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা) জেরে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তবে তাদের সঙ্গে যোগ দেননি দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশি। তিনি বর্তমানে জেলে বন্দি আছেন।

এখন এই কোরেশিকে নিজেদের দলে ভেড়াতে চাইছেন দলত্যাগীরা। এ উদ্দেশ্যে বুধবার (৩১ মে) আদিয়ালা জেলে কোরেশির সঙ্গে দেখা করেন ফাওয়াদ চৌধুরীসহ কয়েকজন।

পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইমরানের সঙ্গ ত্যাগ করে তাদের সঙ্গে যোগ দিতে কোরেশিকে অনুরোধ করেছিলেন ফাওয়াদ।

আদিয়ালা জেলে বুধবার ফাওয়াদের সঙ্গে আরও ছিলেন সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভী। কোরেশির সঙ্গে একটি আলাদা কক্ষে বৈঠক করার ব্যবস্থা করে দেওয়া হয় তাদের। তবে কোরেশি তাদের কথায় ‘ইমরানের সঙ্গে ছাড়তে’ রাজি হননি বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এই বৈঠকের পর কোরেশির ছেলে জাইন কোরেশি টুইটারে লিখেছেন, ‘শাহ কোরেশি সাহেব দলের ভাইস প্রেসিডেন্ট এবং তিনি একটি আদর্শের নাম। আমরা ইমরান খান ও পিটিআইয়ের আদর্শের সঙ্গে আছি। শাহ মোহাম্মদ কোরেশী রাজনীতি করেছেন নীতি এবং সেবার— পদ এবং লোভের নয়।’

এক সপ্তাহ আগে ইমরান খান ঘোষণা দেন যদি রাজনৈতিকভাবে তাকে নিষিদ্ধ করা হয় তাহলে তার জায়গায় পিটিআইয়ের নেতৃত্ব দেবেন শাহ মোহাম্মদ কোরেশি।

এদিকে কোরেশির সঙ্গে আলোচনা শেষে বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফাওয়াদ চৌধুরী। তিনি জানান, দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিতে তাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে।

পাকিস্তানে বর্তমানে একটি গুজব চলছে, যেসব রাজনীতিক পিটিআই ছেড়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। যেই দলে ইমরান বাদে অন্যরা থাকবেন। সূত্র: দ্য ডন

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page