October 12, 2026, 6:48 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রশংসা করলেন তেহরানের জুমার খতিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার গুরুত্বপূর্ণ দুটি হাতিয়ার হলো তাকওয়া এবং  প্রতিরোধ।

সত্যের ওপর অটল থেকে আল্লাহর পথে লড়তে থাকলে শত্রুরা আত্মসমর্পনের হাত উপরে তুলতে বাধ্য। জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেন: বিপ্লব বিজয়ের ৪৪ বছর পার হয়েছে। এই ৪৪ বছরে আমাদের সাফল্যের রহস্য হলো ৮ বছরের প্রতিরোধ। শত্রুরা ওই ৮ বছরে পরাজয় বরণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

আয়াতুল্লাহ খাতামি ইরানের কূটনৈতিক তৎপরতার ব্যাপারে সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন: সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক যে তৎপরতা দেখা গেছে তা প্রশংসাযোগ্য।

বিশিষ্ট এই আলেম ইরানের প্রতিষ্ঠাতা ও বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ) এর  মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করে বলেন: তাঁর অবদান এবং তার জীবনের ফল হলো আজকের ইসলামী সরকার ব্যবস্থা। ইমাম খোমেনী (রহ.) জনগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং এই জনগণই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তে ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করেছিল।

আয়াতুল্লাহ খাতামি আরো বলেন: ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও ইমাম খোমেনী (রহ.)-এর পথ অনুসরণ করে তাঁর প্রজ্ঞা ও দিকনির্দেশনা দিয়ে শত্রুদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন। প্রসঙ্গক্রমে জনাব খাতামি ১৫ খোরদদের ঐতিহাসিক অভ্যুত্থানের কথাও স্মরণ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page