March 27, 2026, 6:51 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের জন্য মিলছে না যথেষ্ট তহবিল ; খাদ্য সংকটে পড়তে যাচ্ছে লাখো মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য ৩০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতিসংঘের গঠন করা তহবিলে জমা পড়েছে কেবল ১০৭ মিলিয়ন ডলার। জাতিসংঘ মহাসচিবের সতর্কতা সত্ত্বেও এই তহবিল ঘিরে খুব একটা আগ্রহ দেখাননি দাতারা।

দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, ‘সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৭০০টিরও বেশি স্কুল এবং ১৪০টি ক্লিনিক খোলা রাখার জন্য প্রয়োজনীয় তহবিলের চেয়ে কম অর্থ জমা পড়েছে শুক্রবার।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ক্লান্তিহীন কাজ চালিয়ে যাবো।’

বছরের শুরুতে সিরিয়া, লেবানন, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা এবং জর্ডানজুড়ে কর্মসূচি, অপারেশন এবং জরুরি প্রতিক্রিয়ার জন্য ১.৬ বিলিয়ন ডলারের আবেদন করেছিল ইউএনআরডব্লিওএ। এর মূল বাজেটের জন্য প্রায় ৮৫০ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে; যার মধ্যে স্কুল এবং স্বাস্থ্য ক্লিনিক পরিচালনার বিষয়টি যুক্ত আছে।

ইউএনআরডব্লিউএ-এর মতে, দাতারা ৮১২.৩ মিলিয়ন ডলারের ঘোষণা দিলেও শুক্রবার দিয়েছেন কেবল ১০৭.২ মিলিয়ন ডলার।

লাজারিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বছরের শেষ পর্যন্ত সব পরিষেবা চালু রাখতে আমাদের ১৫০ মিলিয়ন ডলার এবং ২০২৪ সাল শুরু করতে অতিরিক্ত ৫০ মিলিয়ন ডলার প্রয়োজন।

তিনি বলেন, ‘গাজায় খাদ্য সরবরাহ চালু রাখতে আমাদের ৭৫ মিলিয়ন ডলার এবং সিরিয়া ও লেবাননে নগদ বিতরণ কর্মসূচির জন্য প্রায় ৩০ মিলিয়ন ডলার প্রয়োজন।’

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টির পর লাখ লাখ ফিলিস্তিনির শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক পরিষেবার জন্য ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে গত ১০ বছর ধরে সংস্থাটি আর্থিক অস্বচ্ছলতায় ধুঁকছে, যা বর্তমানে চরম আকার ধারণ করেছে।  সূত্র: আরব নিউজ 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page