July 30, 2026, 12:36 pm
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
এইমাত্রপাওয়াঃ

দেশের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করলো ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) ৷ গত ফেব্রুয়ারি মাসে সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। পরে এ খসড়ার ওপর আপত্তি গ্রহণ করে এবং শুনানি করে। শুনানি শেষে আপত্তি যাচাই-বাছাই করে ১ জুন চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিরোজপুর-১ আসন আগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। এ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নেছারাবাদ উপজেলা বাদ দিয়ে ইন্দুরকানী উপজেলা যুক্ত করা হয়েছে। ইন্দুরকানী উপজেলা আগে পিরোজপুর-২ আসনের অংশ ছিল। এদিকে নেছারাবাদ উপজেলা পিরোজপুর-২ সংসদীয় আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগে এ ওয়ার্ড গাজীপুর-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল।

ফরিদপুর-২ আসন থেকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে৷ পূর্বে ফরিদপুর-৪ আসনে আগে এ ইউনিয়ন বাদে সদরপুর উপজেলা ছিল, এখন পুরো সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে বাদ দেওয়া হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে তিতাস উপজেলাকে। কুমিল্লা-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে মেঘনা উপজেলাকে।

নোয়াখালী-২ সংসদীয় আসন আগে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও আম্বর নগর নিয়ে গঠিত হয়েছিল। এবার এ তিন ইউনিয়ন ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে যুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page