September 29, 2026, 3:42 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাকিটা জীবন খুলনার উন্নয়নে নিয়োজিত থাকতে চাই : তালুকদার আব্দুল খালেক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘বাকিটা জীবন খুলনার সার্বিক উন্নয়নে আমি নিয়োজিত থাকতে চাই।’ সোমবার (৫ জুন) সকালে খুলনা মহানগরীর কাশেমনগর, মিস্ত্রিপাড়া বাজারসহ নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ড এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় নৌকা মার্কার ভোট প্রার্থনা করে সাবেক মেয়র খালেক বলেন, ‘খুলনার প্রতিটি ওয়ার্ডে আমার পদচারণা রয়েছে। বিগত কেসিসি নির্বাচনে খুলনার মানুষের ভালোবাসায় ও মূল্যবান ভোটে আমি মেয়র নির্বাচিত হয়েছি। মেয়র পদে দায়িত্বে থাকা কালে আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। খুলনার উন্নয়নে আমি দায়িত্বের প্রতি কখনও বিন্দুমাত্র অবহেলা করিনি। খুলনার উন্নয়নমূলক কাজ যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেজন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছি।

‘আমি পুনরায় মেয়র পদে নির্বাচিত হলে খুলনাকে একটি পরিচ্ছন্ন তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করবো, ইনশাল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন– মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জেডএ মাহমুদ ডন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, সদস্য রুনু ইকবাল বিথার, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল হক নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল।

আজকের বাংলা তারিখ



Our Like Page