May 21, 2026, 8:06 am
শিরোনামঃ
মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত আনসার-ভিডিপির পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থে কাজের আহ্বান রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ বগুড়ায় ট্রান্সফরমার চুরির জেরে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা কঙ্গোয় দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এইমাত্রপাওয়াঃ

হাইতিতে বন্যা ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। সোমবার নাগরিক সুরক্ষা কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এইফপি’র।

খবরে বলা হয়, দেশটির ১০ বিভাগের মধ্যে সাতটি এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। এদিকে সংঘবদ্ধ সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে হাইতি ইতোমধ্যে দীর্ঘায়িত মানবিক সংকটের মুখে পড়েছে।

জাতিসংঘ জানায়, দেশটিতে প্রবল বর্ষণে ৩৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ১৩,৪০০ জন গৃহহীন হয়েছে।

এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত লিওগান শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির কর্মকর্তারা জানান, সেখানে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে।

লিওগানের মেয়র আর্নসন হেনরি এএফপি’কে বলেন, দুর্যোগের কবলে পড়ে ‘বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। তারা সবকিছু হারিয়েছে। বন্যার পানি তাদের ক্ষেতের ফসল বিনষ্ট করেছে এবং তাদের গবাদিপশু ভেসে গেছে।’

তিনি আরো বলেন, শহরের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জোরদিয়ে বলেন, এমন পরিস্থিতিতে লোকজনের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের প্রয়োজন।

বন্যার কারণে সারাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জরুরি পদক্ষেপ হিসেবে জাতীয় জরুরি অভিযান কেন্দ্রকে সক্রিয় করেছেন।

জাতিসংঘ জানায়, বন্যার আগেও হাইতির জনসংখ্যার প্রায় অর্ধেকের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। মাত্র পাঁচ বছরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page