October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কানাডায় দাবানলের গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার পূর্ব উপকূল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় সৃষ্ট দাবানলের কারণে প্রচণ্ড গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার পূর্ব উপকূল।

এর ফলে সেখানকার সমস্ত স্কুলের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে, বিমানের উঠানামা কমে গেছে এবং আমেরিকার কয়েক মিলিয়ন মানুষকে বাইরে বের না হয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস প্রায় পুরো আটলান্টিক উপকূল জুড়ে এয়ার কোয়ালিটি এলার্ট জারি করেছে। ভারমন্ট থেকে সাউথ ক্যারোলাইনা এবং ওহাইয়ো থেকে ক্যান্সাস পর্যন্ত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়। এই বিস্তীর্ণ এলাকার লোকজনকে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেয়া হয়েছে, পাশাপাশি তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, বায়ুমণ্ডলে নানা ধরনের ময়লা ও ধূলিকণা যুক্ত থাকার কারণে এই ধোঁয়া শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইটার বার্তায় বলেছেন, আমেরিকার জনগণ মারাত্মক রকমের বায়ু দূষণের মুখে পড়েছে। এজন্য তিনি স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরামর্শ মতো লোকজনকে চলাফেরার আহ্বান জানিয়েছেন।

আমেরিকার বেসরকারি আবহাওয়া সংস্থা আকু ওয়েদার পূর্বাভাস দিয়েছে, কানাডার দাবানল থেকে আসা ধোঁয়া প্রায় ২০ দিন ধরে আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করতে পারে। এরই মধ্যে নিউইয়র্কে এই ধোঁয়া প্রভাব ফেলেছে এবং দৃষ্টিসীমা কমে এসেছে। নিউইয়র্কের অনেকেই এই ধোঁয়ার কারণে অসুস্থ বোধ করতে শুরু করেছেন। সেখানকার অধিবাসীদের অনেকে জানিয়েছেন, ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে।#



Our Like Page