September 24, 2026, 1:32 pm
শিরোনামঃ
মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা  টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ; প্রকৌশলীকে বান্দরবানে বদলি জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ১৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫০ জন।

চলতি সপ্তাহের শুরুর দিকে বোমা হামলায় নিহত বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদির জানাজা নামাজের সময় বৃহস্পতিবার বিস্ফোরণ ঘটেছে। তালেবান-পরিচালিত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বাদাখশান প্রদেশের মসজিদে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

প্রদেশের সরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা তোলো নিউজকে বলেছেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে অন্তত ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা বলছেন, প্রদেশের ফাইজাবাদের হেসা-ই-আউয়াল এলাকার নবাবী মসজিদে বিস্ফোরণ ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলীয় এই প্রদেশের সঙ্গে চীন ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে।

গত মঙ্গলবার গাড়ি বোমা হামলায় মারা যান বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমদ আহমাদি। ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বিস্ফোরণের পর ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তালেবান নিয়ন্ত্রিত আফগান প্রশাসন। অতীতেও দেশটির বিভিন্ন এলাকায় বড় ধরনের একাধিক হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতায় আসে তালেবান।  এরপর থেকে দেশজুড়ে তালেবান প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন সময় হামলা চালিয়েছে আইএস।

গত মার্চে দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নরের কার্যালয়ে হামলার দাবি করে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী। ওই হামলায় প্রদেশের গভর্নরের প্রাণহানি ঘটে। সূত্র: রয়টার্স, তোলো নিউজ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page