August 4, 2026, 12:29 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

লোহিত সাগরে হাঙরের আক্রমণে রুশ পর্যটক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথককারী বিশ্বের সবচেয়ে লবণাক্ত লোহিত সাগরের উপকূলে হুরগাদা সৈকতে টাইগার হাঙরের আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার মিশরের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট শহর হুরগাদার লোহিত সাগর সৈকতের জলে সাঁতার কাটার সময় পানির তলদেশে থেকে একটি টাইগার হাঙর ওই ব্যক্তিকে বারবার আক্রমণ করে নিচে টেনে নিয়ে যাচ্ছে।

মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, হুরগাদা শহরের কাছে লোহিত সাগর সৈকতে টাইগার হাঙরের আক্রমণে এক রুশ পর্যটক নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে রাশিয়ান নাগরিককে আক্রমণ করতে দেখা যায়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আক্রমণের পরপরেই তারা বাঘ হাঙরটিকে ধরতে সক্ষম হয়েছে। আক্রমণের কারণ নির্ধারণের জন্য এটিকে পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আক্রমণের পর কর্তৃপক্ষ উপকূল রেখার ৪৬ মাইল সৈকত আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। হুরগাদা শহরে অবস্থিত রাশিয়ান কনস্যুলেট ওই ব্যক্তিকে রাশিয়ার নাগরিক হিসেবে শনাক্ত করলেও তার নাম জানায়নি।

জানা গেছে, সাগরটিতে হাঙরের আক্রমণ খুবই বিরল। লোহিত সাগরে প্রায় ৪৪ প্রজাতির হাঙরের দেখা মেলে। যার মধ্যে আক্রমণাত্মক প্রজাতির টাইগার হাঙর, হ্যামার হেড হাঙর ও গ্রেট হোয়াইট হাঙর রয়েছে। বিনা উস্কানিতে মানুষকে শিকারে পরিণত করার কুখ্যাতি রয়েছে এসব প্রজাতি হাঙরের।

এর আগে ২০২২ সালে হুরগাদায় হাঙরের দুটি পৃথক আক্রমণে একজন অস্ট্রিয়ান এবং একজন রোমানিয়ান পর্যটকক নিহত হয়েছিল। মিশরের লোহিত সাগরের রিসর্ট, হুরগাদা ও শার্ম আল-শেখ সমুদ্র সৈকত বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

দেশটি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা, করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেনের যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page