August 4, 2026, 1:44 pm
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

হজ করতে এক বছর হেঁটে মক্কায় পৌঁছালেন ভারতীয় যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অতীতে যখন গাড়িঘোড়া ছিল না, তখন ধর্মপ্রাণ মুসলিমরা পায়ে হেঁটে হজ করতে যেতেন বলে শোনা যায়। এমনকি ভারতীয় উপমহাদেশ থেকেই নৌকা বা জাহাজে চড়ে হজে যাওয়ার ঘটনাও খুব বেশি পুরোনো নয়। কিন্তু বর্তমান যুগে এসে টানা এক বছরেরও বেশি সময় হেঁটে পাঁচটি দেশ পেরিয়ে মক্কায় যাওয়ার নজির সৃষ্টি করেছেন এক ভারতীয় যুবক।

সম্প্রতি অনন্য এই হজযাত্রার কথা প্রকাশ্যে এসেছে। সে কথা জেনে যুবককে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। এই পদযাত্রাকে বিস্ময়কর বলছেন বেশিরভাগ মানুষ।

৩৭০ দিন হেঁটে মক্কায় পৌঁছানো ওই যুবকের নাম শিহাব ছোটুর। কেরালার মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা তিনি। সেখান থেকেই পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। মাঝপথে পাড়ি দেন পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত। সব মিলিয়ে ৮ হাজার ৬৪০ কিলোমিটার হেঁটে এ মাসে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন শিহাব।

জানা যায়, এ যুবক হজের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছিলেন গত বছরের ২ জুন। প্রথমে ভারতের বেশ কয়েকটি রাজ্য পেরিয়ে পাকিস্তান যান শিহাব। সেখান থেকে ইরান, ইরাক, এরপর চলতি বছরের মে মাসে কুয়েত এবং এ মাসে সৌদি আরবে পৌঁছান তিনি।

সৌদিতে ঢুকে প্রথমে মদিনা যান শিহাব। সেখানে ছিলেন ২১ দিন। এরপর নয়দিনে ৪৪০ কিলোমিটার হেঁটে পৌঁছান মক্কায়।

কেরালাবাসী এ যুবকের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে দীর্ঘ যাত্রাপথের বর্ণনা দিয়েছেন শিহাব।

যাত্রাপথে ভারত-পাকিস্তানের মধ্যবর্তী ওয়াঘা সীমান্তে বেশ সমস্যায় পড়েছিলেন তিনি। কাছে ভিসা না থাকায় পাকিস্তানে প্রবেশ করতে পারছিলেন না। এ জন্য একটি স্কুলে কয়েক মাস কাটাতে হয় তাকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত ফেব্রুয়ারিতে ট্রানজিট ভিসা পাওয়া মাত্রই রওয়ানা দেন পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে।

শিহাব মক্কায় পা রাখলেও এখনই হজ করছেন না। তার মা জাইনাবাও শিগগিরমক্কায় যাবেন। এরপর মা-ছেলে একসঙ্গে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন। সূত্র: ইন্ডিয়া টুডে

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page