June 20, 2026, 1:29 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কানাডার দাবানল আরো ছড়িয়ে পড়ছে ; পুরো গ্রীষ্মকাল ধরেই তা চলতে পারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় সৃষ্ট দাবানল আগের চেয়ে আরো বেড়েছে, পাশাপাশি নতুন নতুন দাবানল দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এ পরিস্থিতিতে দেশটির একজন প্রাদেশিক মন্ত্রী গতকাল (শনিবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই দাবানল চলতি গ্রীষ্মের পুরোটা সময় জুড়ে অব্যাহত থাকতে পারে।চলতি বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ৮০০ বর্গ মাইল এলাকা দাবানলে পুড়ে গেছে। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভেতরে অন্য যেকোনো দেশের চেয়ে কানাডায় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকদিন থেমে থাকার পর আলবার্টা প্রদেশে দাবানল আবার বেড়েছে। এর প্রভাবে শুক্রবার রাতে প্রদেশের এডসন শহর থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়। এ নিয়ে মে মাস থেকে এ পর্যন্ত এই শহরে দুই দফায় দাবানলের হাত থেকে বাঁচানোর জন্য লোকজনকে সরিয়ে নিতে হলো।
ইয়োলোহেড কাউন্টির প্রধান প্রশাসনিক কর্মকর্তা লাক মার্সিয়ার বলেন, “আগুন এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে, দমকল কর্মীরা অনেকেই পিছু হটেছে; তারা এই আগুন নেভাতে সক্ষম হচ্ছে না।”
এরই মধ্যে কানাডার আগুনের প্রচণ্ড ধোয়া সীমানা ছাড়িয়ে আমেরিকায় প্রবেশ করেছে এবং দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চল জুড়ে তা বিরাজ করছে। নিউ ইয়র্ক শহরে এই ধোঁয়ার মারাত্মক প্রভাব পড়েছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page