July 30, 2026, 12:40 pm
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
এইমাত্রপাওয়াঃ

খুলনা ও বরিশাল সিটিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে : ইসি আহসান হাবিব খান 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ভোট খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. আহসান হাবিব খান বলেন, সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্মসচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম- খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে। কোনো প্রকার অসহযোগিতা কারো কাছ থেকে পাইনি। প্রথমত যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছে, যেকোনো প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয় নাই। তৃতীয়ত, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কারো পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। আশা করি শেষ পর্যন্ত এইভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।

এর আগে সকাল ৮টায় বরিশাল ও খুলনা নগরীর ৪১৫টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, য বিকেল ৪টা পর্যন্ত চলবে। দুই নগরীর প্রতিটি ভোটকক্ষে ও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে বরিশালে ১ হাজার ১৪৬টি এবং খুলনায় ২ হাজার ৩১০টি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার, সচিব, এনআইডি উইংয়ের মহাপরিচালক ও মনিটরিং সেলের প্রধান মিলে এই দুই সিটির ভোট পর্যবেক্ষণ করছেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page