September 24, 2026, 4:40 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

সৌদি আরব পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন বাংলাদেশী হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন, যাদের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬৭ হাজার ৫৫৪ জন আরও সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নয় হাজার ৩৫০ জন।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন একলাখ ১২ হাজার ১৪৮ জন।

এদিকে গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হজযাত্রীদের মিনা ও আরাফায় নিরবচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে অন্যান্যের মধ্যে কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল বিকাল ৫টায় হজ আইটি টিমের সদস্যরা দক্ষিণ এশিয়া মোয়াল্লেম সংস্থা (মোয়াচ্ছাছা)-এর সঙ্গে একটি জরুরি সভায় মিলিত হন। সভায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য মিনা ও আরাফাতের মানচিত্র প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এবার সরকারি হজযাত্রীর কোটা ১০ হাজার ৩৬০ জন। নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৭৪ জন।

বেসরকারি হজযাত্রীর কোটা ২৫০৬ জন গাইডসহ ১ লাখ ১২ হাজার ১৯৮ জন। নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪১৭ জন।

উল্লেখ্য, গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page