July 30, 2026, 12:40 pm
শিরোনামঃ
ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
এইমাত্রপাওয়াঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় তালোড়া পৌরসভার মেয়র পদে সাবেক স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত আব্দুল জলিল খন্দকার। এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন আউলিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, জলিল খন্দকার ও আউলিয়া খন্দকার দম্পতি ২২ বছরের সংসার জীবনের ইতি টানেন ২০১৯ সালে। তাদের দুটি ছেলে রয়েছে। আসন্ন ২১ জুনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল জলিল খন্দকার জগ মার্কা ও স্বতন্ত্র প্রার্থী সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার ইস্ত্রি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আউলিয়া খন্দকার বলেন, ‘মতবিরোধের কারণে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি এ নির্বাচনে ভোটাররা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন।’

আব্দুল জলিল খন্দকার বলেন, ‘যে কারণেই হোক আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার (আউলিয়া) নির্বাচনে অংশগ্রহণ করা গণতান্ত্রিক অধিকার। তিনি নির্বাচন করলেও আমার ভোটে কোনও প্রভাব পড়বে না।’

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালোড়া পৌরসভায় মেয়র পদে নির্বাচন করায় কেন্দ্রীয় বিএনপি ১৩ জুন আব্দুল জলিলকে সাধারণ সদস্য পদসহ সব পদ থেকে আজীবন বহিষ্কার করেছে। এ পৌরসভায় মেয়রসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আরও ১১ নেতাকে এ শাস্তি দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page