September 25, 2026, 10:12 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ; ঈদুল আজহা ২৯ জুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাসূত্রে এ তথ্য জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্রটি জানায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সকল জায়গা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সোমবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন : এদিকে রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে ইসলামি ক্যালেন্ডারের ১২তম মাস পবিত্র জিলহজের চাঁদ দেখা যায়। ফলে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়, জিলহজ মাসের চাঁদ ওঠায় আগামী ২৭ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস এবং ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page