April 22, 2026, 9:59 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঈদুল আজহা উপলক্ষে দেশেন এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করা সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করার পরে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান। এ সময় তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং করোনা মহামারি মোকাবিলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

করোনার সময় প্রণোদনা দেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে সময় ব্যবসায়ীদের জন্য সব ধরনের প্রণোদনা দিয়েছি। গ্রামের মানুষ যাতে কষ্ট না পায়, সেটা দেখেছি। এখন ঈদ উপলক্ষে এক কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বর্ষাকালে আমাদের মানুষের একটু কষ্ট হয়। সেই সময় যাতে কষ্ট না হয়, সেই ব্যবস্থা নিচ্ছি। টিসিবি থেকে আমরা কার্ড দিচ্ছি। এখন আমরা সবাইকে ডিজিটাল কার্ড দিয়ে দেবো। সেই কার্ড দিয়ে যেন তারা টাকা তুলতে পারে।

ঈদের কোরবানির গরু বিক্রি করার ক্ষেত্রে প্রতিটি হাটের কাছে ব্যাংকিং সিস্টেম রেখে দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন আর ক্যাশ টাকা নিয়ে ঘুরতে হবে না। টাকা ওখানে তারা জমা দেবে ব্যাংকে, বাড়ি গিয়ে তুলতে পারবে। টাকা চুরি হওয়ার আর কোনও আশঙ্কা থাকবে না। আমরা সেভাবে ডিজিটাল ব্যবস্থা করে দিচ্ছি।

বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি বলেন, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটু বিদ্যুতের সমস্যা ছিল। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম। সেই সমস্যাটাও আস্তে আস্তে কেটে যাবে। একটু তো সহনশীল হতে হবে। আজকে ১৭ কোটি মানুষের সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। যেখানে মাত্র ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল, সেখানে ২৫ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page