October 11, 2026, 10:54 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মোংলায় সাবেক বনদস্যুদের ও বন্দর শ্রমিক-কর্মচারীদের ঈদ সামগ্রী প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মোংলায় সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক বনদস্যুদের বন্দরের ও জাহাজি  জেটির শ্রমিক-কর্মচারী মাঝে কোরবানীর ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ১০টা বন্দরের পিকনিক কর্ণার এলাকায় সুন্দরবনের আত্মসমর্পণকারী ৭৭ জন সাবেক বনদস্যুদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-০৮ (বরিশাল)। এ সময় র‍্যাব-৮র উপ অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের ৩০৫০ জনকে ও ১ হাজার জন জেটি শ্রমিককে এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তাক আহমেদ মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু ও মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

জাহাজি শ্রমিক-কর্মচারীদেরকে দেয়া হয়েছে চাল, চিনি, ডাল, আলু, তেল, লবণ, সেমাই ও দুধ। আর জেটি শ্রমিকদের দেয়া হয়েছে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, সাবান, দুধ ও লবণ।

সাবেক দস্যুদেরকে খাদ্য সামগ্রীর মধ্যে দেয়া হয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেয়াজ, আলু ও বাদাম।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page