May 30, 2026, 8:03 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

ঈদে দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ঘাটগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সোমবার সকাল থেকেই দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতে অতিরিক্ত ভাড়া ও গরমে এসব যাত্রীদের আসতে দেখা যায়।

তাদের রাস্তায় তেমন কোন ভোগান্তিতে পরতে হয়নি। তবে বাসে তাদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ছোট ছোট যানবাহন, মাহেন্দ্র, ইচিবাইক গুলোতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ।

যাত্রীরা বলেন, তারা পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন। পথে তেমন কোন দুর্ভোগে তাদের পরতে হয়নি। তবে বাসে দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে তাদের বাড়ি ফিরতে হচ্ছে।

এদিকে, দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোতে আজও শত শত গরুবাহী  ট্রাক যাচ্ছে। তবে ঘাট ও ফেরির সংখ্যা বেশি থাকায় তেমন কোন দুর্ভোগে পরতে হয়নি তাদের।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন জানান, আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। তবে আগামীকাল থেকে ছুটি শুরু হলে চাপ আরও বাড়বে। এ নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি হবেনা বলে জানান তিনি।

আজ এ নৌরুটে ১৮টি ফেরি ও ২২টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার চলছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page