November 26, 2026, 2:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কোরআন পোড়ানোর ঘটনায় চটেছে তুরস্ক ; সুইডেনের ন্যাটো সদস্যপদ অনিশ্চিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদুল আজহার দিন বিক্ষোভের নামে এক ব্যক্তিকে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেন। আর এ ঘটনায় বেজায় ক্ষিপ্ত হয়েছে তুরস্ক। দেশটি ইঙ্গিত দিয়েছে, এমন ‘হীন’ কাজ করায় সুইডেনের ন্যাটো সদস্যপদের অনুমোদন দেবে না তারা।

গতকাল বুধবার (২৮ জুন) রাজধানী স্টকহামের একটি মসজিদের সামনে এক উগ্রবাদীকে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেনের পুলিশ। এদিন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হয়।

এই কথিত বিক্ষোভে মাত্র একজনই অংশ নেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি কোরআন পোড়াচ্ছেন।

সুইডেনের পুলিশ দাবি করেছে, কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে— বাক স্বাধীনতার বিষয়টি বিবেচনা করে। এছাড়া এ ঘটনায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি হবে মনে বলে দাবি করেছে তারা।

এমন ঘটনার তীব্র নিন্দা করে তুরস্ক হুমকি দিয়েছে তারা সুইডেনের ন্যাটো সদস্যপদের অনুমোদন দেবে না।

তুরস্কের সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক ফারেত্তিন আলতুন এক টুইট বার্তায় বলেছেন, ‘ইউরোপিয়ান কর্তৃপক্ষ, বিশেষ করে সুইডেনে অব্যাহত ইসলামবিরোধীতা এবং আমাদের ধর্মের প্রতি বিদ্বেষে, আমরা ক্লান্ত ও পরিশ্রান্ত। যারা ন্যাটোতে আমাদের মিত্র হতে চায়, তারা ইসলাম বিরোধী অথবা ইসলাম বিদ্বেষ এবং ধর্মীয় সন্ত্রাসীদের এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হতে দিতে পারে না।’

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি একটি হীন কাজ। বাক স্বাধীনতার নামে এ ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম হতে দেওয়া এবং এসব হীন কাজের প্রতি চোখ বন্ধ রাখা, এগুলোকে সমর্থন জানানোরই সামিল।’

এদিকে জুলাইয়ে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে হবে ন্যাটোর বার্ষিক সম্মেলন। এর আগেই সুইডেন তুরস্কের অনুমতি চেয়েছিল। কিন্তু কোরআন অবমাননার অনুমোদন দেওয়ায় দেশটির ন্যাটো সদস্যপদ এখন শঙ্কায় পড়ে গেল। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page