February 23, 2026, 11:54 am
শিরোনামঃ
দেশদ্রোহী ইউনুস বাহিনীর দেড় বছরের অপকর্ম ফাঁস করে দিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : স্থানীয় সরকারমন্ত্রী পুলিশে খুব দ্রুত ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় ১২ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক গাইবার্ন্ধায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিচার প্রার্থীদের সুবিধা নিশ্চিতে বান্দরবানে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আদালত প্রাঙ্গনে বিচার গ্রহণ করতে আসা বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।
মঙ্গলবার সকাল ১০টায়  বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিচারপতি মো.হাবিবুল গনি।
এসময় তিনি আরো বলেন, প্রধান বিচারপতির নিদের্শনায় প্রতিটি জেলার দায়রা ও জজ আদালতে এ ন্যায়কুঞ্জ ভবনের স্থাপন করার কাজ শুরু হয়েছে, আর এ ভবন নির্মিত হলে দূর দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গনে গিয়ে ভোগান্তি  পোহাতে হবে না।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২লক্ষ টাকা ব্যয়ে এ ভবন তৈরি করা হচ্ছে । আর এ ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় খাবার পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।
ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার কাজী আরাফাত উদ্দিন, জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহি ভূইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমাসহ জেলা ও দায়রা জজ আদালত এর কর্মকর্তা-কর্মচারী, বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন ।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page