September 27, 2026, 1:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ওমরাহর ই-ভিসা চালু করল সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ওমরাহর ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

সহজে ও স্বাচ্ছন্দে যেন আরও বেশি মুসল্লি সৌদিতে আসতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন—  তারই অংশ হিসেবে ওমরাহর ই-ভিসা চালু করা হয়েছে। এছাড়া ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেটিরও অংশ এই ই-ভিসা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন। যেন তারা ১৯ জুলাই থেকেই সৌদিতে আসতে পারেন।

নুসুক প্লাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাড়ি বেঁছে নেওয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেওয়া হয়। সহজেই যেন বিশ্বের সব মানুষ পছন্দ অনুযায়ী প্যাকেজ বেঁছে নিতে পারেন সেজন্য এতে কয়েকটি দেশের ভাষাও যুক্ত করা হয়েছে।

এর আগে ওমরাহ ও হজ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, গালফ কো-অপারেশন কাউন্সিল অব আরব স্টেটসভুক্ত দেশের ট্যুরিস্ট ভিসাধারী এবং সেনজেন ভিসাধারীরা নুসুক অ্যাপসের মাধ্যমে ওমরাহর অনুমতি নিতে পারবেন।

এদিকে পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধুমাত্র তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। সূত্র: আরব গেজেট

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page