April 22, 2026, 4:19 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সিআইয়ের ভূমিকা ফাঁস করলো নিউজ উইক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহযোগিতার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিশেষ ভূমিকা পালন করছে।

তবে এই সংস্থাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির কোন কর্মকাণ্ড এবং অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে না। জেলেনস্কিকে অনেকটা আনপ্রেডিক্টেবল বলে মনে করে সিআইএ।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম’ নিউজ উইক গতকাল (বুধবার) এ খবর দিয়েছে। নিউজ উইকে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে সিআইএ, এমনকি যুদ্ধ শুরুর আগে থেকেই তারা সেখানে তৎপর ছিল।

প্রবন্ধের লেখক উইলিয়াম আর্কিন জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি মাসে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মস্কো সফর করেন  তবে সে সময় ইউক্রেনে অভিযান না চালানোর ব্যাপারে রাশিয়াকে রাজি করাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি অন্তত আমেরিকার কর্তৃত্ব মেনে নেয়ার কথা বলেন মস্কোকে।

তিন মাস অনুসন্ধান চালানোর পর আর্কিন তার এই নিবন্ধ লিখেছেন তবে কোন সূত্রের নাম তিনি এতে উল্লেখ করেননি। নিবন্ধে তিনি স্বীকার করেছেন, ইউক্রেনের বাইরে পোল্যান্ডের মাটিতে সিআই গোপন ঘাঁটি পরিচালনা করছে এবং সেখান থেকে ইউক্রেনের সেনাদের অনেক ক্ষেত্রে অত্যাধুনিক ও নতুন অস্ত্রের প্রশিক্ষণ পর্যন্ত তারা দিচ্ছে।

ইউক্রেনের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা তৎপর হলেও তারা কখনো রাশিয়া সেনাদের সাথে সরাসরি সংঘাতে জড়িত হয়নি বরং বিষয়টি সযত্নে এড়িয়ে চলেছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের বহু দেশ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে রাশিয়ার বিরুদ্ধে তৎপর রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের খবর বের হলেও এবারই প্রথম নিউজ উইক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র ভূমিকা নিয়ে পরিষ্কার রিপোর্ট প্রকাশ করল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page