October 6, 2026, 1:27 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় ড্রোন সরবরাহ ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগকে ভিত্তিহীন বলল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

একইসঙ্গে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা থেকে বিরত থাকার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইরানি দূতাবাস আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন-রাশিয়া চলমান সংঘাতে ইরান নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সনদে সদস্য দেশগুলোর স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে।

তেহরানের এই বিবৃতির একদিন আগে ন্যাটো সামরিক জোট চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে মস্কোকে সমর্থন না দিতে এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ না করতে ইরানের প্রতি আহ্বান জানায়।এর জবাবে ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ নিতান্তই ভিত্তিহীন এবং অদূরদর্শিতার ফল।

 

 

 



Our Like Page