June 7, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোয় সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর আকাপুলকোর একটি স্টোর পার্কিং লটে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

দেশটিতে এক সপ্তাহে এটি সাংবাদিক  হত্যার দ্বিতীয় ঘটনা।

সাংবাদিকদের জন্যে বিপদজনক দেশ হিসেবে বিবেচিত মেক্সিকোয় আরেক সাংবাদিককে হত্যার কয়েকদিনের মধ্যে নতুন করে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রসিকিউটররা বলেছেন, আগ্নেয়াস্ত্রের সাহায্যে নেলসন ম্যাটাসকে হত্যায় তারা তদন্ত শুরু করেছে।

নিউজ আউটলেট লো রিয়াল ডি গুয়েররোর পরিচালক ম্যাটাস পার্কিং লটে তার গাড়িতে উঠার সময়ে তাকে গুলি করা হয়।

গুয়েররোর রাজ্য প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে ম্যাটাসের হত্যাকান্ডের ব্যাপক তদন্তের অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে।

ম্যাটাস গত ১৫ বছর ধরে সাংবাদিকতা করে আসছিলেন। বিশেষ করে তিনি সহিংসতা নিয়ে কাজ করতেন। রিপোটার্স উইদাউট বডার্স এর মেক্সিকো প্রতিনিধি বালবিনা ফ্লোরেস এ কথা জানান।

রিপোটার্স উইদাউট বডার্স আরো বলছে, দেশটিতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ১৫০ এর বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডের সাথে সাধারণত দেশটির শক্তিশালী মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে।

এদিকে চলতি সপ্তাহেই নিখোঁজ থাকার পর সাংবাদিক লুইস মার্টিস সানশেজের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে কর্মকর্তারা জানান।

সরকারি তথ্যে বলা হয়েছে, কেবলমাত্র ২০২২ সালে দেশটিতে ১৩ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডের সাথে জড়িত অধিকাংশেরই কোন শাস্তি হয় না।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page