October 29, 2026, 11:05 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আসিয়ানের সেক্টরাল পার্টনারশিপ পেতে কম্বোডিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপে বাংলাদেশের প্রার্থীতাকে ত্বরান্বিত করতে কম্বোডিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাকার্তায় চলমান ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী প্রাক সোখোনের সঙ্গে আয়োজিত বৈঠ‌কে এ সমর্থন চান তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রীকে জানান ড. মোমেন। তিনি রোহিঙ্গাদের দ্রুত এবং নিরাপদে প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ান দেশগুলোর আরও সক্রিয় ভূমিকায় দেখতে চান।

মোমেন বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, যোগাযোগ কৃষি, অবকাঠামো উন্নয়ন, ওষুধ, বিমান যোগাযোগ ও আইসিটি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ত্বরান্বিত করার ওপর জোর দেন।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সোখোনকে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page