August 29, 2026, 4:55 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ কর্মী ভূট্টোসহ ৩ জন আটক যশোরে জবানবন্দি দিতে গিয়ে অসুস্থ মা হত্যার আসামি মামুন ; হাসপাতালে ভর্তি অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১১৮ জন

বশির আল-মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১৮ জন। বেড়েই চলেছে আক্রান্তের হার। বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি। এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ১ হাজার ২১৮ জন। সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে জানান, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ডেঙ্গু মশা বাহিত রোগ। ডেঙ্গু থেকে রক্ষায় অবশ্যই মশা নিধনে জোর দিতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page