September 7, 2026, 8:42 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি মজবুত : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রশাসনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের কর্মকর্তাদের দক্ষতায় অনেক উন্নত দেশের তুলনায় বৈশ্বিক সংকটে বাংলাদেশের অর্থনীতি অনেক মজবুত এবং উন্নয়নের গতিধারাও অব্যাহত রয়েছে।

বুধবার (১৯ জুলাই) কর্ম সম্পাদন চুক্তি-এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ আর যেন পিছিয়ে না যায় সেদিকে নজর দেয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধ সম্পদ আর বিপুল জনসংখ্যা নিয়েও সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিকে দূরে ঠেলে আত্মমর্যাদা, আত্মসমান ও কাজের প্রতি আন্তরিকতা থাকলে যেকোনো অসাধ্য সাধন করা যায়, সেটার প্রমাণ করেছে বাংলাদেশ।

তিনি বলেন, আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে। দেশের জনসংখ্যাও অনেক বেশি। আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে গেলে অসাধ্য সাধন করা যায়। আমাদের লক্ষ্য ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যেই এখন এগিয়ে যেতে হবে।

প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেই বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন আর মঙ্গার চিত্র দেখা যায় না। যোগাযোগের  ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। মানুষের জীবনমান উন্নত হবে এটাই আমাদের লক্ষ্য।

সরকার গৃহীত কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয় এবং বিভাগগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর করছে ২০১৫ সাল থেকে। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি- এপিএ প্রধানমন্ত্রীর সামনে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারের নেয়া কর্মসূচি অর্জন করা দশটি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এছাড়াও শুদ্ধাচারে শ্রেষ্ঠত্ব অর্জন করা পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকারের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page