June 7, 2026, 3:19 am
শিরোনামঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের রংপুর মেডিকেলে দালাল ধরে ড্রেন পরিষ্কার করালেন ছাত্রদল নেতা সাতক্ষীরায় সরকারি খাল দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৮ জন আহত জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সংবাদিক আজাদকে লাঞ্চিত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার : এক লাইসেন্সে দু’টি সেচ পাম্প চলছে এমন সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খোলা কাগজ ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত এই আমার দেশ পত্রিকার সংবাদিক মোঃ আজাদকে লাঞ্চিত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছী গ্রামে।

এই ঘটনায় সাংবাদিক আজাদ বাদী হয়ে সাইফুল ইসলাম, মশিয়ার রহমান ও ইদ্রিশ আলীকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক আজাদ জানান, এক লাইসেন্সে দু’টি সেচ পাম্পের মটর চলছে বিদ্যুৎ পিলারের পরিবর্তে বাঁশ দিয়ে লাইন টেনে। এ সংবাদ পেয়ে আমি বাথানগাছীর কালুহুদা মাঠে গিয়ে ছবি তুলে আসার সময় সেচ পাম্প মটরের মালিক মশিয়ার রহমান, সাইফুল ইসলাম ও ইদ্রিশ আলী আমার বাড়ীর সামনের রাস্তায় আমাকে টানা হেঁচড়া শুরু করে। এক পর্যায়ে তারা আমার ক্যামেরা ও মোবাইল সিনিয়ে নেয়। পরে লোকজন জড় হলে ক্যামেরা ও মোবাইল ফেরত দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, সাংবাদিক আজাদের লিখিত অভিযোগটি পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page