August 5, 2026, 1:56 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নতুন করে পবিত্র কুরআন পোড়ানোর পরিকল্পনা ; ইরাকে সুইডেনের দূতাবাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পড়ানোর যে পরিকল্পনা করা হয়েছে তার প্রতিবাদে ইরাকের বিক্ষুব্ধ জনগণ বাগদাদের সুইডিশ দূতাবাসে আগুন দিয়েছে।

আজ (বৃহস্পতিবার) খুব সকালের দিকে শত শত মানুষ এই কূটনৈতিক মিশনের দিকে এগিয়ে যায়। ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সাদর তার সমর্থকের প্রতি বিক্ষোভের আহ্বান জানানোর পর সুইডিশ দূতাবাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।

এ সম্পর্কে একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে বহু সংখ্যক বিক্ষুব্ধ মানুষ সুইডেনের দূতাবাসে হামলা চালাচ্ছে। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দূতাবাসে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া উড়ছে। এ সময় নানা রকমের স্লোগান দেয় বিক্ষুব্ধ লোকজন।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ এবং অগ্নিকাণ্ডের সময় দূতাবাসের কোনো কর্মকর্তা কর্মচারী ক্ষতিগ্রস্ত হননি। তবে রয়টার্স এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।

সুইডেন সরকার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। আজ ওই কর্মসূচি পালন করবে কিছু উগ্রবাদী লোক। এর প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগ করা হলো। সুইডেনে আশ্রয় নেয়া এক ইরাকি নাগরিক গত মাসে স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনে আগুন দেয়। এ বিষয়ে সুইডেনের একটি আদালত থেকে অনুমতি নিয়েছিল ওই উগ্রবাদী। এর প্রতিবাদে মুসলিম বিশ্বে ক্ষোভ এবং নিন্দার ঝড় বয়ে যায়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page