August 29, 2026, 4:55 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ কর্মী ভূট্টোসহ ৩ জন আটক যশোরে জবানবন্দি দিতে গিয়ে অসুস্থ মা হত্যার আসামি মামুন ; হাসপাতালে ভর্তি অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্য

বশির আলমামুন, চট্টগ্রাম : ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী তরুণীর নাম মুক্তা আখতার (২৫)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই তরুণী গত ১০ জুলাই চমেক হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৪ জন।

ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page