August 5, 2026, 1:55 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

কুরআন অবমাননা বন্ধ করতে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি ঘটার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানান।

বৃহস্পতিবার সালওয়ান মোমিক নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।

জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্ব মুসলিমের অনুভূতিতে প্রচণ্ড আঘাত লেগেছে। শুধু মুসলমান নয় সেইসঙ্গে প্রতিটি ঐশী ধর্মের অনুসারীরা এই পবিত্র ঈশী গ্রন্থের অবমাননায় কষ্ট পেয়েছেন।

আমির-আব্দুল্লাহিয়ানের চিঠিতে আরো বলা হয়, সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের এই অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ইরান। চিঠিতে সতর্ক করে দিয়ে বলা হয়, কথিত বাক স্বাধীনতার অজুহাতে এ ধরনের অবমাননাকর কর্ম চলতে থাকলে তা মুসলিম বিশ্বকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবে এবং তার ফল কারো জন্যই ভালো হবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page