August 5, 2026, 1:54 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননা ; মুসলিম দেশগুলো থেকে সুইডিশ রাষ্ট্রদূতদের বহিষ্কার করুন : হিজবুল্লাহর মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সুইডিশ রাষ্ট্রদূতদের বহিষ্কার করার জন্য সকল আরব ও মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে বৃহস্পতিবার দেশটির সরকারের অনুমতি নিয়ে এক ইরাকি নরাধম জঘন্য উপায়ে পবিত্র কুরআনের অবমাননা করার পর সাইয়্যেদ নাসরুল্লাহ এ আহ্বান জানান।

হিজবুল্লাহ নেতা বৃহস্পতিবার এক ভাষণে বলেন, “আজ যে চরম ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছি।” তিনি আরো বলেন, “আমরা যা দেখেছি তাতে বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে চরম আঘাত করা হয়েছে। যারাই এই জঘন্য কাজ করেছে তারা সুইডিশ সরকারের অনুমতি পেয়েছে। আর এবার যে কুলাঙ্গার এ কাজ করেছে সেই একই ব্যক্তি কিছুদিন আগেও কুরআনের অবমাননা করেছিল।”

বৃহস্পতিবারই এর কয়েক ঘণ্টা আগে সালওয়ান মোমিক নামে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ইরাকি শরণার্থী পবিত্র কুরআনের চরম অবমাননা করে। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জঘন্যতম অপকর্ম করার সময় দেশটির পুলিশ এই নরাধমকে পূর্ণ নিরাপত্তা দেয়।

বৃহস্পতিবার স্টকহোমে কুরআন অবমাননার পূর্বঘোষিত সময়সূচির কয়েক ঘণ্টা আগে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসের সামনে হাজার হাজার প্রতিবাদি জনতা বিক্ষোভ দেখান এবং এক পর্যায়ে তারা দূতাবাসটিতে আগুন ধরিয়ে দেন। এছাড়া ইরাক সরকার বৃহস্পতিবার বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং স্টকহোম থেকে নিজের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে প্রত্যাহার করে নেয়।

লেবাননের হিজবুল্লাহ নেতা ইরাক সরকারের প্রতিক্রিয়াকে ‘সাহসি ও বুদ্ধিদীপ্ত’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, বিশ্বের সকল মুসলিম দেশের উচিত ইরাকের দৃষ্টান্ত অনুসরণ করা। তিনি বলেন, “আমরা যদি সুইডেনের ঘটনার পুনরাবৃত্তি না চাই তাহলে সকল আরব ও মুসলিম দেশের উচিত হবে ইরাকের দৃষ্টান্ত অনুসরণ করা।” তিনি শুক্রবার পবিত্র জুমার নামাজের পর বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করার জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page