September 22, 2026, 2:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

নিত্যপণ্যের দাম বেড়েই চলছে : কাগুজে মনিটরিং না করে বাস্তবিক ব্যবস্থা নেয়ার আহ্বান ক্যাবের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই যাচ্ছে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ের বাজার দরের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে দ্রব্যমূল্যের দাম। কোনভাবেই স্বস্তি ফিরছে না বাজার দরে।

ক্রমশ বেড়েই চলেছে মাছ, মাংস আর সবজিসহ নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রয়োজনের তুলনায় কম বাজার কিনে বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

সপ্তাহের ব্যবধানে লাগামহীন সবজি আর মাছের দামে অতিষ্ঠ ক্রেতারা। গেল কয়েক সপ্তাহ ধরে দাম কিছুটা কম থাকলেও আবারো দাম বেড়েছে ব্রয়লার মুরগির। তবে কিছুটা কমেছে কাঁচা মরিচ আর রসুনের দাম। সপ্তাহের ব্যবধানে বাড়তি দামের তালিকায় যুক্ত হয়েছে নিত্য ব্যবহার্য সবজি। প্রকারভেদে কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

আর বর্ষায় এখন ভরা মৌসুম চললেও বাজারে কমেনি মাছের দাম। বিভিন্ন অজুহাতে মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি থাকলেও আবারো কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। কয়েকদিন পর দাম আরো বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল,ডাল আর চিনিসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে তদারকি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের কাগুজে বাজার মনিটরিং বন্ধ না হলে ভোগান্তি কমবে না বলেই মন্তব্য করেছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইর চেয়ারম্যান এস এম নাজের হোসাইন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page