March 11, 2026, 12:03 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সুইডেনের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানালো হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআন অবমাননা এবং এই মহাগ্রন্থে অগ্নিসংযোগ করার প্রতিবাদে সুইডেনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

শুক্রবার পুলিশি সুরক্ষায় একদল উগ্রবাদী সুইডেনের রাজধানী কোপেনহেগেনে এই নিকৃষ্টতম কাজ করেছে। এর প্রতিবাদে গতকাল হিজবুল্লাহ মহাসচিব বলেন, জঘন্য এই অপরাধের জন্য প্রতিটি মুসলিম দেশ থেকে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা উচিত।

তিনি আরো বলেন, সুইডেন এবং ডেনমার্কে পবিত্র কুরআন এবং ইসলামের যে অবমাননা করা হয়েছে তার জন্য এই দুই দেশের সরকার ক্ষমা চাইলে তা যথেষ্ট হবে না বরং দেশ দুটিকে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এজন্য আরব ও মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে যার পরিণতিতে সুইডেন ও ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়।

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং স্টকহোম থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়ায় ইরাক সরকারের প্রশংসা করেন হাসান নাসরুল্লাহ।

তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সুইডেন সরকার যদি এই ঘৃণ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অনুমতি দেয়ার পথ থেকে সরে না আসে তাহলে এই দেশটিকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী দেশ হিসেবে গণ্য করা হবে।

গত শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এবং বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআনের জঘন্যতম অবমাননা করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page