June 19, 2026, 2:41 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে বিতর্কিত ভোটের আগে হাসপাতালে নেতানিয়াহু ; বসানো হলো পেসমেকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডে আগ্রাসন এবং বিচার বিভাগে সংস্কার বিতর্কের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ্য হয়ে পড়েছেন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হয়েছেন হাসপাতালে ভর্তি। পরীক্ষা-নিরিক্ষা শেষে চিকিৎসকরা তার বুকে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নেন। শনিবার রাতেই শেষ হয় জরুরি অস্ত্রোপচার।

শেবা মেডিক্যাল সেন্টারের চিকিৎকরা বলেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। প্রধানমন্ত্রী ভালো আছেন। তার জীবনের কোনও হুমকি নেই।

অস্ত্রোপচারের আগে একটি ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, তিনি চমৎকার বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ শুনছেন। বিচার বিভাগের বিতর্কিত পরিবর্তনের বিষয়ে সংসদে একটি ভোটের আগে নেতানিয়াহুর হাসপাতালে ভর্তি হলেন। সোমবার সন্ধ্যায় এ নিয়ে পার্লামেন্টে ভোটের কথা।

নেতানিয়াহুর বিতর্কিত পরিকল্পনায় যা আছে : এই সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া আইনপ্রণেতাদের কেউ দায়িত্ব পালনের জন্য অযোগ্য হলে, তাকে অপসারণ করাটা আদালতের জন্য আগের চাইতে কঠিন করার প্রস্তাব রাখা হয়েছে।

এতে ইসরায়েলের হাইকোর্টের ক্ষমতা কমানো হবে এবং পার্লামেন্টের সদস্যরা এমন সব আইন পাস করতে পারবেন – যা আদালত এর আগে খারিজ করে দিয়েছে বা কার্যত অসাংবিধানিক বলে মত দিয়েছে।

পরিকল্পনায় আরও বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে রাজনীতিবিদদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ করা হবে। মন্ত্রীরা তাদের নিজস্ব আইন উপদেষ্টা নিয়োগ করতে পারবেন।

ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, নতুন পরিকল্পনায় ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট বা কেনেসেটের ক্ষমতা এমনভাবে বাড়বে যে তারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৬১ জন এমপির সমর্থন পেলেই সুপ্রিম কোর্টের যে কোনও সিদ্ধান্ত পাল্টে দিতে পারবেন।

অভূতপূর্ব বিক্ষোভ : বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে ৭ মাস ধরে চলছে বিক্ষোভ। এমন বিক্ষোভ আর দেখেনি ইসরায়েল। সংস্কারের নামে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার, এমন অভিযোগ বিক্ষুব্ধদের।

প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন রিজার্ভ ফোর্স বা সংরক্ষিত বাহিনীর সদস্যরাও। প্রশাসনিক এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে, শনিবার দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন ১০ হাজার রিজার্ভ স্বেচ্ছাসেবী।  সূত্র: বিবিসি, জেরুজালেম পোস্ট 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page