June 19, 2026, 2:41 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন লেগে ৩০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন লেগে এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় কারখানার কর্মরত আনুমানিক ৩০ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বড়িতে পাঠানো হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। বেশিরভাগই আগুনের ধোঁয়ায় আহত হন।

ফকির এপারেলসের সহকারী ব্যবস্থাপক বোরহান উদ্দিন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের প্রশিক্ষিত ফায়ার ফাইটাররা আগন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আহত ২৭ জন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কেউই গুরুতর আহত নন।

এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ জানান, আগুন ত্রিশ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কেউ দগ্ধ হন নি। তবে ২৫-৩০ জনের মত আহত হয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page