March 27, 2026, 4:05 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষা ব্যবস্থায় সংকট ও উত্তরণের উপায়- শীর্ষক আলোচনা সভা

এম কবীর, ঝিনাইদহ : ‘‘ শিক্ষা ব্যবস্থায় সংকট ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) বনি আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লালমাটিয়া কলেজের অধ্যক্ষ আকমল হোসেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

তরুণ লেখক সাদিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক  এস,এম, কোবাদ আলী, জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার মল্লিক, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, আদিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, শৈলকুপা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস, এম আক্তারুজ্জামান, শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান ও গোবিন্দপুর (সপ্রাবি) সহকারী শিক্ষক সুজনুজ্জামান ( সুজন) প্রমুখ। সৃজনশীলতা এবং প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটাতে শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী’র সার্বিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানানো হয়। সময় উপযোগী এ অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থায় নানা রকম সংকট, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিন্তাকর্ম, গবেষণাসহ ভবিষ্যৎ ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় উপস্থিত আলোচকগণ দেশ ও জাতির মেরুদন্ডকে আরো সুদৃঢ় ও শিক্ষা সংকট দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক ও বর্তমান শিক্ষক, সরকারি বেসরকারি কর্মজীবি পেশাজীবিসহ নানা  শ্রেণিপেশার গুনী সুধি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page