September 28, 2026, 10:02 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কুরআন অবমাননা বন্ধে আইনি উপায় খুঁজছে ডেনমার্ক সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ধর্মগ্রন্থ অবমাননা বন্ধে আইনি উপায়ে খুঁজছে ডেনমার্ক সরকার। সুইডেনের রাজধানী স্টকহোমে কয়েক দফা মুসলমানদের ঐশী গ্রন্থ আল-কুরআন অবমাননার পর বিশ্বব্যাপী চরম নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলে ডেনমার্ক এখন এই অবস্থান নিয়েছে।

সুইডেন একইভাবে পবিত্র কুরআনে আগুন দেয়া হয়েছে এবং পায়ের নিচে দিয়ে অপমান করা হয়েছে। দুটি দেশেই সরকারি অনুমতি নিয়ে এই ধৃষ্টতাপূর্ণ জঘন্য কাজ করা হয়েছে। এর বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা ব্যাপক নিন্দা, সমালোচনা ও প্রতিবাদ করেছে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন এক বিবৃতিতে বলেন, পবিত্র কুরআন অবমাননার মতো এই ধরনের ঘটনা অত্যন্ত আক্রমণাত্মক এবং ধৃষ্টতাপূর্ণ। তিনি বলেন, মুষ্টিমেয় কয়েকজন লোক ডেনিশ সমাজের প্রতিনিধিত্ব করে না। এজন্য সরকার অন্য কোন দেশ, সংস্কৃতি বা ধর্মের অবমাননার বিষয়টি বন্ধ করার জন্য ব্যবস্থা নেবে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননার ফলে ডেনমার্কের ওপর বড় রকমের প্রভাব পড়তে পারে এমনকি দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ধরনের কাজের বিরুদ্ধে যেকোন ব্যবস্থাই নেয়া হোক না কেন, তা সাংবিধানিক পরিকাঠামোর আওতায় নিতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page